আপনার জীবনের সবচেয়ে
পবিত্র সফরটি শুরু হোক আজ থেকে
হজ ও উমরাহ শুধু একটি সফর নয়, জীবনের সবচেয়ে বড় ইবাদত। হাতিম ট্রাভেলস এন্ড ট্যুরস আপনাকে দিচ্ছে শতভাগ বিশ্বস্ততা, সচ্ছতা ও আধ্যাত্মিক সমৃদ্ধির এক প্রশান্ত যাত্রার নিশ্চয়তা।
২০০২ সাল থেকে প্রতিটি হজ কাফেলা সরাসরি তত্ত্বাবধানে
৪০০০+ হাজীর আস্থা
আমাদের তত্ত্বাবধানে পবিত্র হজ পালন করেছেন
সচ্ছতা ও বিশ্বস্ততা
সুস্পষ্ট খরচের হিসাব ও প্রতিশ্রুত সেবার পূর্ণ বাস্তবায়ন
২৫
টি হজ কাফেলা
২০০২ সাল থেকে
আমাদের ঐতিহ্য ও বিশ্বাস
পবিত্র এক আমানত, দুই প্রজন্মের খিদমতে।
২০০২ সাল থেকে হাতিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ ও উমরাহ যাত্রীদের সেবায় নিয়োজিত। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আমাদের প্রথম লাইসেন্স অর্জিত হয়। শুরু থেকেই আমাদের মূলনীতি এক: এই দায়িত্ব কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়, আল্লাহর মেহমানদের প্রতি একটি পবিত্র আমানত।
প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম সাঈদ আনসারী ২০০২ সাল থেকে প্রতিটি হজ কাফেলার সরাসরি তত্ত্বাবধান করে আসছেন। হজের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত তিনি সৌদি আরবে হাজীদের সাথে অবস্থান করেন এবং তা’লিম-তালকিন ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি আমল বিশুদ্ধভাবে সম্পাদনে সহায়তা করেন। বর্তমানে দ্বিতীয় প্রজন্ম মুয়াল্লিম হিসেবে এই খিদমতের ধারাবাহিকতা বজায় রেখেছে।